DURE HARIYE ( দূরে হারিয়ে )

কখনো দুচোখ জুড়ে তাকিয়ে থেকে কখনো
মায়ার বাঁধনে জড়িয়ে ,
ঘুম হয়ে, পিছু টান হয়ে,
শুধু তুমিই তো ছিলে ।

পথের প্রান্তে গাওয়া গান গুলো
আর পুরনো খাতায় লেখা লাইন গুলো,
নিল হয়ে, অবনীল হয়ে,
শুধু তোমাকেই খোঁজে ... ।

জানিনা কোথায় তুমি, কেন যে দূরে হারিয়ে,
কেন যে আছো লুকিয়ে,
আজো আছি তোমারই হয়ে ।  

যদি কখনো আবার হয় দেখা,
যদি পথ দুটো না হয় একা,
তবে রোজ রাতে আমি তারা হয়ে,
জ্বলবো তোমার ইশারায়।

জানা অজানার মাঝে ভুল হয়ে,
কোন উদাসী বিকেল জুড়ে ঝুম হয়ে,
সুর হয়ে, কবিতা হয়ে, শুধু তোমাকেই খুঁজি ।

জানিনা কোথায় তুমি,
কেন যে দূরে হারিয়ে,
কেন যে আছো লুকিয়ে,
আজো আছি তোমারই হয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জীবনকে সঠিক পথে পরিচালনা করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং সঠিক মানসিকতা। আপনার জীবনকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ যুক্তি ও নির্দেশিকা আমি নিচে একটি ফাইলে বিস্তারিতভাবে তুলে ধরছি।

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নাম সংযোজিত হয়েছিল বিশ্বমানচিত্রে।

🚀 লাভজনক মোটর পার্টসের ব্যবসার মূল চাবিকাঠি।